• Home
  • Social Media
  • Sutterstock থেকে ইনকাম করুন ছবি ও ভিডিও আপলোড করে

Sutterstock থেকে ইনকাম করুন ছবি ও ভিডিও আপলোড করে

Sutterstock থেকে ইনকাম
Spread the love

আপনি Sutterstock থেকে ইনকাম করতে চাইলে এই আর্টিকেল টি আপনার জন্য। এই আর্টিকেলে আপনি Sutterstock থেকে ইনকাম করার সমস্থ উপায় ও নিয়ম পেয়ে যাবেন। Sutteratock এ ছবি ও ভিডিও আপলোড করে ইনকাম করার সম্পূর্ণ গাইড আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। Shutterstock-এ নিজের তোলা ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট আপলোড করে সেগুলো লাইসেন্স হলে রয়্যালটি আয় করা যায়। বিশেষ করে ড্রোন ভিডিও, প্রকৃতি, ভ্রমণ, শহর ও দৈনন্দিন জীবনের দৃশ্য ভালোভাবে তৈরি করতে পারলে নিয়মিত একটি বড় পোর্টফোলিও গড়ে তোলা সম্ভব।

Sutterstock এ আপনি কী কী আপলোড করতে পারবেন?

      .ছবি
      .প্রকৃতি ও ল্যান্ডস্কেপ
      .সমুদ্র, নদী, পাহাড়
      .শহর ও রাস্তার দৃশ্য
      .খাবার ও পণ্য
      .ব্যবসা/অফিস সম্পর্কিত ছবি
      .ভ্রমণ ও পর্যটন
      .মানুষের lifestyle ছবি
      .ভিডিও
      .Drone footage
      .Beach & ocean
      .Village & rural Bangladesh
      .City traffic
      .Agriculture
      .Nature & wildlife
      .Travel footage
      .Construction ও industrial footage

      Sutterstock এ আপনি কাজ কীভাবে শুরু করবেন?
      প্রথমে আপনাকে নীচের লিংকে প্রবেশ করে একটি Shutterstock Contributor অ্যাকাউন্ট খুলতে হবে। এই লিংক থেকে একাউন্ট খোলার মাধ্যমে আপনি সহজেই একাউন্ট টি র‍্যাংক করাতে পারবেন এবং ভালো কমিশন পেতে পারেন।

      Sutterstock Contribution রেজিষ্ট্রেশন লিংক

      উপরের লিংকে ক্লিক করে নিজের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য দিয়ে Contributor profile টি সম্পন্ন করে ফেলুন।

      ছবি/ভিডিও আপলোড শুরু করুন
      আপনি খুব সহজে এখানে ছবি ও ভিডিও আপলোড করতে পারবেন। আপনি Description ও Keyword দিয়ে মিনিটেই আপনি ফাইল আপলোড করতে পারবেন এখানে। তাছড়া একসাথে সব সিলেক্ট করেও আপলোড করে সময় বাচাতে পারেন। প্রতিটি ফাইলের জন্য সঠিক Title, Description ও Keywords দিন। প্রয়োজন হলে আপনাকে Model Release/Property Release যুক্ত করুন। সব ঠিক থাকলে Shutterstock-এর review-এর জন্য submit করুন। আপনার কনটেন্ট approved হলে marketplace-এ প্রদর্শিত হবে।আপনার কনটেন্ট লাইসেন্স হলে royalty পাবেন।

      Read More : ছবি বিক্রি করে ইনকাম করার সেরা ১০টি সাইট

      ড্রোন ভিডিও দিয়ে কাজ করলে বিশেষভাবে খেয়াল রাখবেন
      আপনি যদি ড্রোন ভিডিও নিয়ে কাজ করতে চান, তাই সাধারণ ভিডিওর পরিবর্তে commercially useful footage তৈরি করা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ।

      উদাহরণস্বরুপ : শুধু একটি সুন্দর সমুদ্রের ভিডিও এভাবে টাইটেল না দিয়ে আপনাকে “Aerial view of waves hitting a sandy beach with coastline in the background” আপনাকে এভাবে টাইটেল সেট করতে হবে।
      আপনাকে চাইলে একই দৃশ্যের জন্য আলাদা আলাদা করে শট নিতে পারেন।
      Wide shot
      Slow reveal
      Top-down shot
      Forward movement
      Backward movement
      Static shot
      এভাবে কয়েকটি usable clip তৈরি করতে পারেন।

      Sutterstock এর জন্য Keyword খুব গুরুত্বপূর্ণ
      ধরুন আপনি বাংলাদেশের যেকোনো একটি সমুদ্র সৈকতের Drone video আপলোড করছেন। সেখানে আপনাকে টাইটেল দিতে হবে ঠিক এভাবেই।
      “Aerial View of Tropical Beach and Blue Ocean”
      Keywords দিতে হবে ঠিক এভাবেই।
      beach, ocean, aerial, drone, coastline, sea, waves, tropical, nature, landscape, travel, tourism, vacation, summer, scenic, shoreline, water, relaxation

      তবে আপনি ফাইল আপলোড করার সময় অপ্রাসঙ্গিক keyword দিয়ে ভরাট করবেন না। এতে search relevance কমতে পারে এবং আপনার submission quality ক্ষতিগ্রস্ত হতে পারে।

      কোন ধরনের ভিডিও বেশি কাজে লাগতে পারে?
      Sutterstock এর Stock buyer সাধারণত এমন ফুটেজ খোঁজে যা বিভিন্ন বিজ্ঞাপন বা documentary বা news, travel video বা social-media content এ ব্যবহার করা যায়। তাই আপনাকে সুন্দর এএ চেয়ে ব্যবহারযোগ্য ভিডিও বেশি তৈরী করতে হবে।
      যেমন আপনি সমুদ্রের ঢেউ,সূর্যোদয়/সূর্যাস্ত, নৌকা চলাচল, ধানক্ষেতের aerial view, গ্রামের রাস্তা, শহরের traffic, মানুষ হাঁটছে, construction site, বাজারের aerial বা ground footage, Bangladesh এর unique landscape।

      Sutterstock এ কী কারণে ভিডিও Reject হতে পারে?
      Sutterstock এ বিভিন্ন কারণে আপনার ভিডিও রিজেক্ট হতে পারে। সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে:
      .আপনার মোবাইল বা ড্রোন ক্যামেরা shake করা বা নড়াচড়া করা।
      .আপনার ভিডিওতে যদি অতিরিক্ত noise থাকে
      .আপনার ভিডিও তে যদি Poor exposure থাকে।
      . আপনার ভিডিওতে Focus সমস্যা থাকলে।
      .আপনার ফুটেজ কোয়ালিটি Low-quality হলে।
      .Compression artifacts
      . ভিডিওতে Excessive motion blur থাকলে।
      .ভিডিওতে Copyright/trademark সমস্যা থাকলে।
      .একই ধরনের অতিরিক্ত duplicate footage আপলোড করলে
      .Video-তে technical defect সমস্যা থাকলে।
      .কোনো ব্যক্তি বা কোম্পানির জন্য প্রয়োজনীয় release না থাকা।
      .বিশেষ করে Drone footage এর ক্ষেত্রে horizon straight রাখা, smooth movement এবং clean footage খুব গুরুত্বপূর্ণ।

      Sutterstock থেকে আয় কত হতে পারে?
      এই সাইটে নির্দিষ্ট মাসিক আয় বলা সম্ভব নয়। আয় নির্ভর করে আপনার Portfolio size × Content quality × Search visibility × Customer demand × Downloads/Licenses এসবের উপরেই।
      তাই শুরুতে ১০–২০টি ভিডিও দিয়ে বড় আয় আশা না করে ধীরে ধীরে সাইটে কয়েকশো ভালো stock asset এর portfolio তৈরি করার লক্ষ্য রাখা বেশি বাস্তবসম্মত।

      আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল
      একটি ভালো Drone shoot থেকে শুধু একটি ভিডিও বানানোর পরিবর্তে বিভিন্ন short, clean এবং আলাদা composition এর clip তৈরি করুন।
      যেমন একটি beach shoot থেকে আপনি চাইলে
      .5 sec establishing shot
      .10 sec coastline shot
      .10 sec waves close-up
      .15 sec top-down shot
      .10 sec boat passing shot
      .15 sec slow reveal
      তবে আপনি একই ফুটেজকে সামান্য পরিবর্তন করে অযথা অনেক duplicate upload করলে ফাইলে রিজেক্ট হতে পারে।

      সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Shutterstock এ সফল হতে চাইলে শুধু বেশি বেশি ফাইল আপলোড করে গেলে হবেনা। আপনাকে অবশ্যই commercial demand + ভিডিও এর technical quality + ভালো metadata এই তিনটি গুরুত্বপূর্ণ একসাথে প্রয়োজন আছে। তাহলে আপনার সাইট ভালো রীচ ও র‍্যাংক পাবে। তাতে আপনার ফাইল বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে। 


      Spread the love

      Releated By Post

      ছবি বিক্রি করে ইনকাম করার সেরা ১০টি সাইট

      Spread the love

      আপনি কি ছবি বিক্রি করে ইনকাম করতে চান?  তাহলে আপনি…


      Spread the love

      গুগল একাউন্ট নিরাপদ রাখার ১০ টি গোপন উপায়

      Spread the love

      গুগল একাউন্ট আমরা সবাই ব্যবহার করি। কিন্তু আমরা সবাই গুগল…


      Spread the love

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *