আমরা নিয়মিত পুরাতন মোবাইল কেনা-বেচা করে থাকি। পুরাতন মোবাইল কেনার সময় শুধু দাম ও বাহ্যিক সৌন্দর্য দেখে সিদ্ধান্ত নিলে পরে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই অবশ্যই পুরাতন মোবাইল কেনার আগে অবশ্যই এগুলো যাচাই করুন। আজকের এই আর্টিকেলে আপনাদেরকে শেয়ার করব পুরাতন মোবাইল নেওয়ার আগে আপনি কোন দশটি বিষয়ে বেশি নজর দিবেন। যে দশটি বিষয়ের উপর নজর তীরে আপনি ব্যবহার করা মোবাইল নেওয়ার পরে কখনো বিপদে পড়বেন না।
ফোনের মডেল ও ভ্যারিয়েন্ট যাচাই করুন
পুরাতন মোবাইল নেওয়ার আগে অবশ্যই ফোনের মডেল এবং ভেরিয়েন্ট যাচাই করে নিন। সঠিক মডেল, RAM/Storage এবং কোন দেশের ভ্যারিয়েন্ট তা নিশ্চিত করুন। কেননা কিছু মোবাইল থেকে কপি সাইট। কপি মোবাইল গুলোর উপরে এবং ভিতরে সঠিক তথ্য থাকেনা। তাই অবশ্য যে মোবাইলটি নিচ্ছেন সে মোবাইলে ফোনের মডেল এবং ভেরিয়েন্ট সবকিছু ঠিক আছে কিনা যাচাই করে নিন।
IMEI নম্বর মিলিয়ে দেখুন
আপনি যে মোবাইলটা নিচ্ছেন সে মোবাইলের IMEI নাম্বার ঠিক আছে কিনা দেখুন। আপনি যদি ব্যবহার করা মোবাইল নিতে চান তাহলে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে মোবাইলটি নিতে চাচ্ছেন সে মোবাইলের ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#06# ডায়াল করে IMEI বের করুন। ফোনের IMEI বক্স ও সেটিংসে থাকা নম্বর মিলিয়ে দেখুন। যদি মোবাইলে ডায়াল করা IMEI নাম্বারের সাথে ফোনের বক্স IMEI নাম্বার মিল থাকে, তাহলে অন্যান্য সবকিছু ঠিক থাকলে সে ফোনটা আপনি নিতে পারবেন।
ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুন
ব্যাটারি দ্রুত কমে যায় কি না, অস্বাভাবিক গরম হয় কি না এবং চার্জিং ঠিকমতো হচ্ছে কি না পরীক্ষা করুন।
আপনি যে মোবাইলটি নিচ্ছেন সে মোবাইলটা কিছুক্ষণ ব্যবহার করে দেখুন। সাধারণত ব্রাউজিং করলে একটি মোবাইল টানা ৬০-৮০ মিনিটের ব্যবহারের পর ১০% চার্জ খরচ হয়। যদি ৫০ মিনিট ব্যবহারের আগে ১০% চার্জ শেষ হয়ে যায়, তাগলে ধরে নিবেন সে মোবাইলের ব্যাটারীতে দূর্বলতা রয়েছে।
Read More : ছবি বিক্রি করে ইনকাম করার সেরা ১০টি সাইট
ডিসপ্লে ভালোভাবে পরীক্ষা করুন
স্ক্রিনে দাগ, কালো বা সবুজ লাইন, Dead Pixel বা কোন ধরনের Flickering বা Touch সমস্যা আছে কি না দেখুন। একটি মোবাইলের ডিসপ্লে তে যদি কোন সমস্যা থাকে তাহলে সে মোবাইল ব্যবহার করে আপনি কখনো মজা পাবেন না। মোবাইলের ডিসপ্লে যদি ফাঁকা আছে মনে হয় তাহলে মনে করবেন আসল ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তাছাড়া ডিসপ্লে হাই ব্রাইটনেস দিয়ে কিছুক্ষণ ডিসপ্লের দিকে থাকিয়ে থাকুন, কোন ধরনের ফ্লিকারিং আছে কিনা দেখুন। মোবাইলের ডিসপ্লেতে যদি সমস্যা থাকে তাহলে সে মোবাইলে এড়িয়ে যাওয়ায় ভালো।
ক্যামেরা পরীক্ষা করুন
আপনি যদি ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য মোবাইলটি পেতে চান তাহলে সে মোবাইলের ক্যামেরা কেমন তা অবশ্য আপনি পরীক্ষা করে দেখবেন।
Front ও Back Camera দিয়ে ছবি ও ভিডিও করে দেখুন। Focus, Flash, Zoom এবং Microphone সবকিছু ঠিক আছে কি না পরীক্ষা করে দেখুন। ছবি তোলার পর সে ছবিটি জুম করে দেখুন। ক্যামেরার ভিতরে কোন দাগ কিংবা ময়লা জমে আছে কিনা দেখুন।
Speaker ও Microphone চেক করুন
মোবাইল কিনে নেওয়ার আগে সবার প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যেকোনো একটি নাম্বার আপনি ফোন করে দেখবেন। ফোন করে যদি ওই পাশ থেকে কথা বুঝা যায় তাহলে ধরে নিবেন, মোবাইলের মাউথ স্পিকার ঠিক আছে। গান বা ভিডিও চালিয়ে Speaker পরীক্ষা করতে পারেন। মোবাইলের ভলিউম বাড়িয়ে বা কমিয়ে আপনি স্পিকার ঠিক আছে কিনা দেখতে পারেন।
Charging Port পরীক্ষা করুন
যে মোবাইলটি নিচ্ছেন সেই মোবাইলের চার্জার ঠিক আছে কিনা অথবা মোবাইলের lচার্জার লাগিয়ে দেখুন। চার্জ নিতে সমস্যা হচ্ছে কিনা দেখুন বা চার্জার Port ঢিলা বা Cable নড়াচড়ায় চার্জ বন্ধ হয়ে যাচ্ছে কি না দেখুন। অনেক সময় চার্জিং পোর্ট ঠিক না থাকলে মোবাইল চার্জ নিতে অনেক দেরি করে।
Network, Wi-Fi ও Bluetooth পরীক্ষা করুন
প্রথমে মোবাইলের ডাটা করে আপনি বিভিন্ন জায়গায় ব্রাউজিং করবেন ভিডিও দেখবেন, তাহলে আপনি মোবাইলের নেটওয়ার্ক কিংবা Wifi কানেকশন হতে কোন সমস্যা আছে কিনা তাই দেখবেন। অনেক সময় মোবাইলের নেটওয়ার্কের সমস্যা থাকে। খুব সহজে বুঝা যায় না। তাই মোবাইলের নেটওয়ার্ক সমস্যা বুঝতে আপনাকে ১০-১৫ মিনিট বিভিন্ন জায়গায় ব্রাউজিং করতে হবে। মোবাইল দিয়ে অন্য একটি মোবাইলে ব্লুটুথ এর মাধ্যমে কোন ফাইল ট্রান্সফার করে দেখুন।
SIM দিয়ে কল, Mobile Data, Wi-Fi, Bluetooth এবং GPS পরীক্ষা করে নিন।
Account Lock আছে কি না নিশ্চিত করুন
যে মোবাইলটা আপনি নিতে চাচ্ছেন সে মোবাইলে যদি Google,Apple বা Samsung account বা অন্য কোনো Activation Lock থাকে তাহলে সে ফোন কিনবেন না। মোবাইল বিক্রেতাকে সামনে থেকে সব পুরোনো account remove করে Factory Reset করতে বলুন। তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন অ্যাকাউন্টটা কোন ধরনের লক আছে কিনা।
Read More : মোবাইল স্লো হওয়ার ১০টি মূল কারণ জেনে নিন
বাজারদর ও মেরামতের ইতিহাস যাচাই করুন
একই মডেলের ব্যবহৃত ফোন বর্তমান বাজারদর মেমন তা তুলনা করুন। ফোনের Display বা Battery অথবা Motherboard বা অন্য কোনো বড় পার্টস পরিবর্তন করা হয়েছে কি না ভালোভাবে জেনে নিন। ডিসপ্লে পরিবর্তন করা হলে আপনি ডিসপ্লের সাথে মোবাইলের এডজাস্ট বা ফাকা দেখলে বুঝতে পারবেন। বর্তমানে ব্যাটারি পরিবর্তন করার কোন সুযোগ নেই তবে পুরাতন কোন মডেল আপনি কিনার আগে সে মোবাইলের ব্যাটারি পরিবর্তন হয়েছে কিনা তা যাচাই করে নিন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ
আপনি ফোনের মালিক কে টাকা দেওয়ার আগে ফোনটি সম্পূর্ণ পরীক্ষা করুন। বিশেষ করে IMEI, Account Lock, Display, Battery, Camera, Charging Port এবং Network এই ৬টি বিষয় কখনো বাদ দেবেন না।কারণ পুরাতন মোবাইল নামার আগে ছয়টি বিষয়ে আপনাকে ১০০% ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে। অন্যথায় আপনি মোবাইল কিছুদিন ব্যবহার করার পর অবশ্যই সমস্যায় পড়তে পারেন।








