গুগল একাউন্ট আমরা সবাই ব্যবহার করি। কিন্তু আমরা সবাই গুগল একাউন্ট নিরাপদ রাখতে পারিনা। আমাদের সামান্য বলে আমাদের গুগল একাউন্ট হ্যাকারের হাতে চলে যায়। বর্তমান সময়ে আমাদের ব্যক্তিগত তথ্য, ছবি, ই-মেইল, গুরুত্বপূর্ণ নথি এবং বিভিন্ন অনলাইন সেবার সঙ্গে Google Account জড়িত। তাই Google Account নিরাপদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কত না থাকার কারণে গুগল একাউন্ট এ অননুমোদিত প্রবেশ ঘটলে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি অন্যান্য সেবাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই নিচের ১০টি বিষয় মেনে চলুন।
শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন
আপনার Google Account-এর জন্য এমন একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, যা সহজে অনুমান করা যায় না। আবার একই পাসওয়ার্ড অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহার না করা থেকে বিরত। কারণ সব গুগল একাউন্ট এ একই রকম পাসওয়ার্ড হলে হ্যাকারদের google একাউন্ট হ্যাক করতে সুবিধা হয়।
Two-Step Verification চালু করুন
Two-Step Verification চালু করলে কেউ শুধু পাসওয়ার্ড জানলেই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। অতিরিক্ত যাচাইকরণ প্রয়োজন হবে, ফলে নিরাপত্তা অনেক বাড়ে। তাই আপনার একাউন্টে Two-Step Verification চালু করতে ভুলবেন না। এটি আপনার Google একাউন্ট কে সর্বাধিক নিরাপত্তা দিবে।
Recovery Email ও Phone Number যোগ করুন
আপনার অ্যাকাউন্টে একটি নিরাপদ Recovery Email এবং ফোন নম্বর যুক্ত করে রাখুন। পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্টে কোন ধরনের সমস্যা হলে Recovery Email এবং ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট পুনরায় উদ্ধার করতে পারবেন। তাই আজও আপনার google একাউন্ট চেক করে রিকভারি ইমেইল এবং ফোন নাম্বার যোগ করে ফেলুন।
সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না
হ্যাকাররা আমাদেরকে বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক ইমেইল করবে। ই-মেইল, SMS বা অন্য কোনো মাধ্যমে পাওয়া অচেনা লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকুন। Google-এর নাম ব্যবহার করে অনেক সময় ভুয়া লিংকের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। অপরিচিত অজানা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলের সমস্ত এক্সেস হ্যাকার হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইমেইলে অপরিচিত কোন লিংক দেখলে তা যাচাই করে তারপর আপনি সেই লিংকে প্রবেশ করবেন।
অচেনা ডিভাইস পরীক্ষা করুন
আপনি কোন কোন ডিভাইস থেকে আপনার গুগল একাউন্টে লগইন করতেছেন সবকিছু আপনার গুগল একাউন্টের মধ্যে আপনি দেখতে পাবেন। আপনার Google Account কোন কোন ডিভাইসে ব্যবহার হচ্ছে তা নিয়মিত পরীক্ষা করুন। অচেনা কোনো ডিভাইস দেখতে পেলে সেটি থেকে Sign out করে দিন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিন। আপনার ডিভাইস ছাড়া অন্য কোন ডিভাইস আপনার ইমেইলে দেখা গেলে তাহলে বুঝে নিবেন অন্য কারো ডিভাইসে আপনার ইমেইল লগইন করা আছে বা অন্য কেউ আপনার ইমেইলে লগইন করতে চেষ্টা করছে।
Read More : ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখার ১০টি গুরুত্বপূর্ণ উপায়
Third-party Apps-এর অনুমতি যাচাই করুন
বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটকে আপনার Google Account-এর তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার আগে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় বা অচেনা অ্যাপের Access থাকলে তা সরিয়ে দিন। আপনার ইমেইল দিয়ে যতগুলো অ্যাপস এর লগইন করা আছে সবগুলো অ্যাপস আপনার ইমেইলের ভিতরে আপনি দেখতে পাবেন। আমাদের অজান্তে আমরা আমাদের ইমেইল দিয়ে অনেক জায়গায় লগইন করে থাকে। তাই অপ্রয়োজনীয় জায়গায় যদি আপনি ইমেইল দিয়ে লগইন করে থাকেন তাহলে এখনি গুগোল একাউন্টে ঢুকে চেক করে ফেলুন, এখনো প্রয়োজনীয় জায়গা থেকে আবার ইমেইল লগ আউট করে রাখুন।
Security Checkup নিয়মিত করুন
Google-এর Security Checkup ব্যবহার করে অ্যাকাউন্টের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষা করুন। তাতে আপনি বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনার সিকিউরিটি দুর্বল রয়েছে। এর ফলে অস্বাভাবিক কার্যকলাপ বা নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করা সহজ হবে।
পাসওয়ার্ড কাউকে দেবেন না
আপনার google একাউন্ট এর পাসওয়ার্ড হচ্ছে আপনার কাছে আসল অস্ত্র। বন্ধু, পরিচিত ব্যক্তি বা অন্য কারও সঙ্গে Google Account-এর পাসওয়ার্ড, Verification Code বা অন্য কোনো নিরাপত্তা কোড শেয়ার করা থেকে বিরত থাকুন। আপনার মোবাইল নাম্বারে বিভিন্ন ধরনের এসএমএস শেয়ার করে আপনার কাছ থেকে কোড জানার বিভিন্ন পন্থা অবলম্বন করবে। তা আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড অন্য কারো কাছে শেয়ার করা থেকে বিরত থাকুন।
সফটওয়্যার ও ব্রাউজার আপডেট রাখুন
আপনার মোবাইল, কম্পিউটার, অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজার নিয়মিত আপডেট রাখুন। পুরোনো সফটওয়্যারে থাকা নিরাপত্তাজনিত দুর্বলতা নতুন আপডেটে ঠিক করা হতে পারে। google একাউন্টে নিয়ে আমি তো আপডেট আসে। আপনি চেক করে আপডেট আসার সাথে সাথে আপনার গুগল একাউন্ট কে আপডেট দিয়ে দিবেন।
সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত ব্যবস্থা নিন
অচেনা লগইন, অস্বাভাবিক ই-মেইল বা অ্যাকাউন্টের কোনো পরিবর্তন চোখে পড়লে বিষয়টি অবহেলা করবেন না। যত দ্রুত সম্ভব পাসওয়ার্ড পরিবর্তন করুন, অচেনা ডিভাইস থেকে Sign out করুন এবং নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন।
একটি গুগল একাউন্ট মানে আপনার অ্যান্ড্রয়েড লাইফের এর মূল হাতিয়ার। ভাই আপনার Google একাউন্ট কে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব।








