• Home
  • Social Media
  • মোবাইল স্লো হওয়ার ১০টি মূল কারণ জেনে নিন

মোবাইল স্লো হওয়ার ১০টি মূল কারণ জেনে নিন

মোবাইল স্লো
Spread the love

আপনার মোবাইল স্লো কাজ করতেছে? তাহলে এখনি আজকের আর্টিকেলে আলোচিত এই দশটি কাজ করুন। তাহলে আপনার মোবাইল স্লো হওয়া থেকে মুক্তি পাবে। মোবাইল ব্যবহার করার সময় একটু সাবধানতা অবলম্বন করলে আপনার মোবাইল স্লো হওয়া থেকে মুক্তি পাবে। মোবাইল স্লো হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। যা আমাদের অজান্তেই হয়ে যায়।

স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যাওয়া
ফোনে জায়গা কম থাকলে পারফরম্যান্স কমে যেতে পারে। আপনার স্টোরেজ যখন পূর্ণ হয়ে যায়,তখন আপনার মোবাইল স্লো কাজ করবে। কারণ তখন আপনার মোবাইল সম্পূর্ণ লোড হয়ে যায়। অতিরিক্ত লোড হয়ে যাওয়ার কারণে মোবাইল দ্রুত কাজ করতে পারে না। তাই আপনার ফোনের স্টোরেজ পূর্ণ হওয়ার আগেই মোবাইল থেকে কিছু ডাটা অন্যত্রে সরিয়ে নিন। দেখবেন আপনার মোবাইল পুনরায় পূর্বের নিয়ে পারফরম্যান্স দিচ্ছে।

অনেক বেশি অ্যাপ ইনস্টল করা
অপ্রয়োজনীয় অ্যাপ RAM ও স্টোরেজ ব্যবহার করে। আপনার মোবাইলে আপনি যত বেশি অ্যাপ ডাউনলোড করে রাখবেন আপনার মোবাইলের RAM এর উপর তত বেশি চাপ পড়বে এবং মোবাইলের স্টোরেজ তত দ্রুত শেষ হয়ে যাবে। তাই আপনার মোবাইলে যদি অপ্রয়োজনীয় কোন অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে এখনই সেই অ্যাপগুলো আন ইন্সটল করে দিন দ্রুত। মোবাইলে যত কম অ্যাপ ডাউনলোড করবেন আপনার মোবাইলের RAM এর উপর চাপ কম পড়বে।

ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত অ্যাপ চলা
একসঙ্গে অনেক অ্যাপ চালু থাকলে ফোন ধীর হতে পারে। ধরুন আপনি ফেসবুক একাউন্টে লগইন করেছেন, কিন্তু কাজ শেষে ফেসবুক একাউন্টে লগ আউট করতে ভুলে যান। আপনি যদি ফেসবুক একাউন্ট থেকে লগ আউট না করেন তাহলে আপনার ফেসবুক এপ্স এর ব্যাকগ্রাউন্ড এ কাজ করতেই থাকবে। যা আপনার মোবাইলের সিস্টেমের উপর চাপ প্রয়োগ করে। তাই কাজ শেষে প্রতিটা অ্যাপস এর কাজ বন্ধ রাখার চেষ্টা করবেন।

সফটওয়্যার পুরোনো থাকা
পুরোনো সিস্টেম বা অ্যাপে বাগ ও পারফরম্যান্স সমস্যা থাকতে পারে। আমাদের মোবাইলে অনেক অনেক পুরনো অ্যাপস চালু থাকে। যেগুলো আমরা দীর্ঘদিন আপডেট না দিয়ে থাকি। আপনার মোবাইলের যে পুরনো অ্যাপ গুলো দীর্ঘদিন ধরে আপনি আপডেট দেননি, গুগল প্লে স্টোরে প্রবেশ করে সেসব এপ্স গুলো আপডেট দিয়ে রাখুন। অথবা যেসব পুরনো অ্যাপের মোবাইলে ডাউনলোড করা আছে, তাদের আপডেট ভার্সন গুলো কালেকশন করে আপনার মোবাইলে ইন্সটল করুন।

অতিরিক্ত ক্যাশ জমে যাওয়া
দীর্ঘদিনের অপ্রয়োজনীয় ক্যাশ কিছু অ্যাপকে ধীর করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ার অ্যাপ গুলোতে অতিরিক্ত পরিমাণে Cache File জমা হয়ে থাকে। অতিরিক্ত ব্যবহার করার কারণে অ্যাপসগুলোতে বেশি Cache File  জমা হয়ে থাকে। বিশেষ করে ফেসবুক, ইন্সট্যাগ্রাম, ইমু কিংবা মেসেঞ্জার এর মত এপস গুলোতে অতিরিক্ত পরিমাণে Cache File জমা হয়ে থাকে। তাই যেসব অ্যাপস এর মধ্যে Cache জমা থাকে, অ্যাপসগুলো ক্লিয়ার করে ফেলুন।

Read More : ২০৩০ সালের জন্য অনলাইনে ইনকাম করার সেরা ৫ টি কাজ

RAM কম থাকা
মোবাইল স্লো কাজ করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে RAM কম থাকা। কম RAM-এর ফোনে ভারী অ্যাপ বা একাধিক অ্যাপ একসঙ্গে চালালে স্লো হতে পারে। আপনার মোবাইলে যদি RAM কম থাকে, তাহলে আপনি বাড়ি অ্যাপ যেমন গেমিং অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন না। তাই আপনার মোবাইলের RAM কম থাকলে গেমিং এপস এবং অতিরিক্ত ভারী এপস গুলো ইন্সটল করা থেকে বিরত থাকুন।

ভারী গেম ও অ্যাপ ব্যবহার
ফোনের হার্ডওয়্যার সক্ষমতার তুলনায় বেশি চাপ পড়লে পারফরম্যান্স কমে। আপনার মোবাইলের সক্ষমতা কম থাকলে, অতিরিক্ত ভারিকা স্কুল এগিয়ে চলো। যেমন দীর্ঘক্ষণ ধরে গেম খেলা। বাড়ি কোন ভিডিও এডিটিং এর অ্যাপস ডাউনলোড করে রাখা। মোবাইলে হাই রেজুলেশন ভিডিও কালেকশন করে রাখা এবং তারা এডিট করা। এ ধরনের কাজগুলো থেকে বিরত রাখবেন।

ফোন অতিরিক্ত গরম হওয়া
বেশি তাপমাত্রায় ফোন নিরাপত্তার জন্য প্রসেসরের গতি কমিয়ে দিতে পারে। অতিরিক্ত তাপমাত্রায় আপনার মোবাইল ব্যবহার করা বন্ধ রাখুন। যথা সম্ভব আপনার মোবাইলকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে আপনার মোবাইলের প্রসেসর প্রেসারে থাকে,যার কারণে আপনার ফোন স্লো কাজ করা শুরু করবে।

ম্যালওয়্যার বা সন্দেহজনক অ্যাপ
ক্ষতিকর সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে অস্বাভাবিকভাবে রিসোর্স ব্যবহার করতে পারে। এমন কোন অ্যাপস ডাউনলোড করবে না যা পার্সোনার জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে গুগল প্লে স্টোর অ্যাপসগুলো নিরাপদ থাকে। আমরা অনেক সময় গুগল প্লে স্টোর অ্যাপস না পেয়ে গুগলের সহযোগিতায় থার্ড পার্টি থেকে আমরা ডাউনলোড করে থাকি। যা আমাদের ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। তা অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সন্দেহজনক অ্যাপস থেকে বিরত থাকতে হবে।

পুরোনো ব্যাটারি বা হার্ডওয়্যার সমস্যা
অনেক সময় আমাদের মোবাইলে সবকিছু ঠিকঠাক থাকার পরেও দীর্ঘদিন ব্যবহারে ব্যাটারি ও অন্যান্য হার্ডওয়্যারের অবস্থা খারাপ হলে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। তাই সবকিছু ঠিকঠাক থাকার পরও যদি আপনার মোবাইল স্লো কাজ করে তাহলে সক্ষমতা থাকলে মোবাইল পরিবর্তন করুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবার আগে আপনার স্টোরেজ খালি করুন। আপনার মোবাইল থেকে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন এবং ফোন ও অ্যাপগুলো আপডেট রাখুন। নিয়মিত এই কাজগুলো করলে আপনার ফোন কখনো স্লো হবে না।  


Spread the love

Releated By Post

Sutterstock থেকে ইনকাম করুন ছবি ও ভিডিও আপলোড করে

Spread the love

আপনি Sutterstock থেকে ইনকাম করতে চাইলে এই আর্টিকেল টি আপনার…


Spread the love

পুরাতন মোবাইল কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি

Spread the love

আমরা নিয়মিত পুরাতন মোবাইল কেনা-বেচা করে থাকি। পুরাতন মোবাইল কেনার…


Spread the love
1 Comments Text
  • An impressive share, I just given this onto a colleague who was doing a little evaluation on this. And he in reality bought me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! But yeah Thnkx for spending the time to debate this, I feel strongly about it and love studying extra on this topic. If doable, as you change into expertise, would you thoughts updating your blog with extra details? It’s highly useful for me. Massive thumb up for this weblog post!

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *