• Home
  • Social Media
  • ছবি বিক্রি করে ইনকাম করার সেরা ১০টি সাইট

ছবি বিক্রি করে ইনকাম করার সেরা ১০টি সাইট

ছবি বিক্রি করে ইনকাম
Spread the love

আপনি কি ছবি বিক্রি করে ইনকাম করতে চান?  তাহলে আপনি সঠিক একটি আর্টিকেল এ ক্লিক করেছেন। আপনার হাতে একটা ভালো মোবাইল থাকলেও আপনি ভালো ফটোগ্রাফি করে ছবিগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন। ছবি বিক্রি করে ইনকাম করার জন্য ১০টি ভালো Stock Photo সাইট নিয়ে নিচে বিস্তারিতভাবে দিলাম। বিক্রি করে ইনকাম করার জন্য আজকে আপনাকে ভালো কমিশন এবং বিস্তারিত বিশদভাবে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি খুব সহজেই আর্টিকেল পরে ছবি বিক্রি করে ইনকাম করা শুরু করতে পারেন।

Adobe Stock Contributor⁠
আমার মতে নতুনদের জন্য এটি একটি অন্যতম সেরা প্ল্যাটফর্ম। এখানে Photo, Illustration, Vector ও Video বিক্রি করে টাকা ইনকাম করা যায়।
কমিশন : Photos/Vectors/Illustrations-এর জন্য বর্তমানে 33% কমিশন দেওয়া হয় এই সাইটে।
এই সাইটে যে  ধরনের ছবি ভালো বিক্রি হয়।
Travel ও tourism, Nature, Beach, Village life, Business, Technology, Food, Lifestyle, Drone photography
সুবিধা : Adobe-এর বিশাল creative ecosystem এর কারণে আপনার ছবির সম্ভাব্য buyer অনেক ধরনের। এই সাইটে ভিন্ন ভিন্ন চাহিদার বায়ার রয়েছে।
আপনার জন্য টিপস : বাংলাদেশের সমুদ্র সৈকত, গ্রাম, বাজার, মসজিদ, প্রকৃতি ও drone photography এখানে ভালোভাবে কাজে লাগতে পারে।

Read More : বাসায় বসে অনলাইনে ইনকাম করার ৫টি বাস্তব ও পরীক্ষিত উপায় 

Shutterstock Contributor⁠
বিশ্বের অন্যতম বড় stock marketplace হচ্ছে সাটারস্টোক । Photo, video, illustration ইত্যাদি বিক্রি করা যায় এই সাইটে। আপনি চাইলে Adobe Stock এ আপলোড করা একই ছবি ভিডিও এখানেও আপলোড করতে পারবেন।
Shutterstock-এর image contributor earnings বর্তমানে ৬টি ভিন্ন ভিন্ন level এ 15% থেকে 40% পর্যন্ত হয়ে থাকে । আপনার Download বাড়ার সঙ্গে সঙ্গে level পরিবর্তন হয় এবং আপনার ইনকাম ও বাড়তে থাকবে।

Sutterstock এ আপনি যে ধরনের ছবি দিতে পারেন
People & lifestyle, Food, Business, Technology
Travel, Architecture, Nature, Bangladesh-এর local lifestyle
আপনার জন্য বিশেষ টিপস : এখানে বড় portfolio তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটি ছবি দিয়ে বড় আয় আশা না করে নিয়মিত upload করাই ভালো। তাতে আপনার Portfolio বাড়বে এবং আপনার আপলোড করা ফাইলগুলো র‍্যাংকে থাকবে।

iStock/Getty Image Contributor⁠
Premium stock photography-এর জন্য অত্যন্ত একটি পরিচিত প্ল্যাটফর্ম। আপনিতো প্রফেশনাল মারার ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলেই সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।  Contributor হিসেবে বর্তমানে 15%–45% royalty কমিশন পাওয়া যেতে পারে  agreement অনুযায়ী।
iStockPhoto.com যেসব ভালো চলে
Professional photography ,Business, Lifestyle,People, Travel, Editorial-style imagery, High-quality conceptual photos
অসুবিধা: Acceptance process অন্যান্য কিছু stock site এর তুলনায় বেশি selective হতে পারে। খুব সতর্কতার সহিত এখানে ফাইল আপলোড করতে হয়।

Alamy Contributor⁠
এই সাইটটি কিছু নির্দিষ্ট বিষয়ে জন্য খুবই জনপ্রিয়। তার মধ্যে Alamy বিশেষ করে travel, editorial, documentary এবং real-world photography এর জন্য খুব বেশি  আকর্ষণীয়।  বর্তমানে এই সাইটেত contributor commission tier অনুযায়ী কমিশন 20%, 40% বা 50% হতে পারে। নতুন contributor রা সাধারণত Gold tier এ শুরু করেন। নির্দিষ্ট sales threshold পূরণ করলে এই tier পরিবর্তন হয়।

বাংলাদেশের জন্য ভালো বিষয় হচ্ছে চট্টগ্রাম/কক্সবাজারের বীচের দৃশ্য, গ্রামের সুন্দর জীবন, গ্রামের স্থানীয় বাজার, নৌকা, গ্রামীণ কৃষিকাজ, ঐতিহ্যবাহী স্থাপনা, রাস্তা ও জনজীবন স্থানীয় উৎসব। এ ধরনের বাস্তব ও documentary-style ছবি Alamy-তে বিশেষভাবে কাজে লাগতে পারে ।

Dreamstime Contributor
Dreamstime সাইট টি দীর্ঘদিন ধরে stock photography marketplace হিসেবে কাজ করছে। আপনি একজন দক্ষ ফটোগ্রাফার হয়ে থাকলে এই সাইটটি আপনার জন্য।
এই সাইটের জন্য ভালো বিষয়গুলো হচ্ছে  Nature, Travel, Business, Food, Technology, Background
Lifestyle।  আপনি যদি নতুন contributor হয়ে থাকেন, তাহলে নতুন হিসেবে শুরু করার জন্য আপনি এটিকে একটি additional marketplace হিসেবে ব্যবহার করতে পারেন।
এই সাইটের বড় সুবিধা হচ্ছে Adobe Stock ও Shutterstock-এর পাশাপাশি একই portfolio-এর উপযুক্ত ছবি এখানে দিতে পারেন।

Depositphotos Contributor⁠
এই সাইটে আপনি photos, vectors, illustrations এবং video বিক্রি করতে পারবেন। অন্যান্য সাইটের সব ফাইল এখানে আপনি নিশ্চিন্তে আপলোড করতে পারবেন।
এই সাইটে সবচেয়ে ভালো চলে Business, Technology, Lifestyle, Background, Travel, Food, Architecture।
আপনারা যারা নিয়মিত commercial stock content তৈরি করেন, আপনাদের জন্য এটি portfolio এর পরিধি বাড়ানোর একটি ভালো মাধ্যম।

Read More : অনলাইনে ভিডিও বিক্রি করে ইনকাম করার সেরা ১০ টি ওয়েবসাইট

123RF Contributor⁠
এই সাইটের নামের সাথে আপনারা সবাই কমবেশি পরিচিত আছেন।  123RF সাইটে আপনি Photo, Vector, Video, Audio ইত্যাদি content আপলোড করতে পারবেন। বর্তমানে এই সাইটে contributor commission 30% থেকে 60% পর্যন্ত দিয়ে থাকে contributor level অনুযায়ী। আপনার প্রোফাইলের সেল এর উপর ভিত্তি করে আপনার কমিশন বাড়বে।
এই সাইটের তথ্য অনুযায়ী payout-এর জন্য PayPal, Skrill, Payoneer ইত্যাদি payment option রয়েছে এবং এই সাইটের minimum payout threshold US$50।

Vecteezy Contributor⁠
নাম দেখে মনে করবেন না শুধুমাত্র ভেক্টর টাইপের কিছু এখানে আপলোড করা যায়। নামের কারণে শুধু vector মনে হলেও এই সাইটে Photos, Videos এবং Vectors- ও contributor হিসেবে জমা দেওয়া যায়।
Vecteezy তে তাদের Pro program-এ subscriber-share model ব্যবহার করা হয়, আর Free program এ photos ও vectors এর জন্য বর্তমানে প্রতি 1,000 downloads এ ৫ ডলার করে দিয়ে থাকে।
এই সাইটের জন্য ভালো বিষয় হচ্ছে  Nature,
,Travel, Lifestyle, Background, Food, Architecture

Pond5 Contributor⁠
Pond5 মূলত video এর জন্য বেশি পরিচিত হলেও ভিডিও এর পাশাপাশি photo ও বিক্রি করা যায়। তাদের photo guidelines-এ JPG, TIFF এবং PNG format এ ছবি গ্রহণ করার কথা বলা হয়েছে।
Pond5 Contributor Portal বিশেষ করে আপনারা যারা drone video নিয়েও কাজ করেন এই marketplace এ photo এবং video portfolio রাখা আপনার জন্য সুবিধাজনক হতে পারে।

Wirestock
Wirestock-এর ধারণাটি অন্যগুলোর থেকে একটু কিছুটা আলাদা। এটি মূলত আপনার content বিভিন্ন marketplace-এ distribution করার সুযোগ দেয়।
এই সাইট টি কার জন্য ভালো জানেন?
যারা অনেকগুলো stock marketplace আলাদাভাবে manage করতে চান না। যেমন Photographer
, AI creator, Video creator, Illustration creator।
তবে aggregator ব্যবহার করার আগে commission split, licensing terms এবং কোন marketplace এ কীভাবে content যাচ্ছে এসব ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

এখন আপনি কোনটা নিয়ে শুরু করতে চান?  উপরে যে দশটি সাইট নিয়ে কথা বলা হয়েছে,  এই দশটি সাইট সারাবিশ্বে অনেক পরিচিত। আপনি যদি শুধুমাত্র ফটোগ্রাফার হিসেবে কাজ করেন তাহলে Sutterstock,  Adobe Stock, Alamy, 123RF এবং alamy তে কাজ করতে পারেন। আর আপনি যদি শুধুমাত্র ভিডিও নিয়ে কাজ করেন তাহলে Sutterstock, Adobe Stock,  Pond5,  Alamy, Istock সাইটে কাজ করতে পারেন। 

Read More : ইউটিউব চ্যানেল রিমুভ হওয়ার মুল কারণ ও সম্পূর্ণ গাইডলাইন


Spread the love

Releated By Post

গুগল একাউন্ট নিরাপদ রাখার ১০ টি গোপন উপায়

Spread the love

গুগল একাউন্ট আমরা সবাই ব্যবহার করি। কিন্তু আমরা সবাই গুগল…


Spread the love

মোবাইল স্লো হওয়ার ১০টি মূল কারণ জেনে নিন

Spread the love

আপনার মোবাইল স্লো কাজ করতেছে? তাহলে এখনি আজকের আর্টিকেলে আলোচিত…


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *