ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখা আমাদের জন্য গুরুত্বপুর্ণ। বর্তমান সময়ে ফেসবুক একাউন্ট শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাযোগের সঙ্গে জড়িত। তাই ফেসবুক একাউন্ট সুরক্ষিত এর নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। সামান্য অসতর্কতার কারণে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া, ব্যক্তিগত তথ্য চুরি বা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই আজকের ব্লগে থাকছে ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখার ১০টি গুরুত্বপূর্ণ উপায়।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
আপনার ফেসবুক একাউন্ট সুরক্ষিত সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না। বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। যত সম্ভব বড় পাসওয়ার্ড ব্যবহার করুন এবং বিভিন্ন রকমের সিম্বল ব্যবহার করুন। যাতে হ্যাকার রা আপনার একাউন্ট হ্যাক করতে না পারে।
Two-Factor Authentication চালু করুন
Two-Factor Authentication বা 2FA চালু করলে শুধু পাসওয়ার্ড জানলেই অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এটি Facebook অ্যাকাউন্টের সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকর একটি ব্যবস্থা। তাই আপনার একাউন্টে Two-Factor Authentication বা 2FA চালু করে রাখুন।
Login Alert চালু রাখুন
আপনার অ্যাকাউন্টে নতুন কোনো ডিভাইস থেকে লগইন হলে সেটা যেন সঙ্গে সঙ্গে জানতে পারেন, সেজন্য Login Alerts অপশন চালু রাখুন। অপরিচিত লগইন দেখতে পেলে দ্রুত ব্যবস্থা নিন। অপরিচিত কেউ লগিন করতে চাইলে সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে।
অচেনা লিংকে ক্লিক করবেন না
আপনার Facebook Messenger কমেন্ট বা পোস্টে পাওয়া অচেনা লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকুন। অনেক সময় প্রতারকরা ভুয়া লিংকের মাধ্যমে আপনার লগইন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। ওই লিংকগুলোকে ফিশিং লিংক বলা হয়। সাধারণত হ্যাকার রা ফিশিং লিংক এর মাধ্যমে একাউন্ট হ্যাক করার চেষ্টা করে থাকেন।
More Video : মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে? ৫ গোপন সেটিংস জেনে নিন
ব্যক্তিগত তথ্য সীমিত রাখুন
আপনার Facebook-এ ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত করে রাখবেন না। Privacy Settings থেকে শুধুমাত্র কারা কারা আপনার তথ্য দেখতে পারবে তা নিয়ন্ত্রণ করুন। সবার জন্য উন্মুক্ত করে রাখলে হ্যাকার দের আপনার একাউন্ট হ্যাক করতে অনেক সুবিধা হবে।
অচেনা অ্যাপ ও ওয়েবসাইটের অনুমতি সরিয়ে দিন
অনেক সময় বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট Facebook অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যায়। নিয়মিত Connected Apps ও Websites পর্যালোচনা করুর এবং অপ্রয়োজনীয় বা অপরিচিত অ্যাক্সেস সরিয়ে দিন। অজানা কোন এপস কিংবা ওয়েবসাইটে কখনো আপনার ফেসবুক একাউন্ট সুরক্ষিত এর দ্বারা লগিন করবেন না। ইতিমধ্যে লগিন করে থাকলে দ্রুত চেক করে লগ আউট করে রাখুন।
সন্দেহজনক মেসেজ থেকে সাবধান থাকুন
কেউ যদি আপনার Facebook বা Messenger-এ পরিচিত ব্যক্তি সেজে আপনার কাছে পাসওয়ার্ড, OTP বা অন্য কোনো গোপন তথ্য চায়, তা কখনোই দেবেন না। প্রয়োজনে পরিচিত ব্যক্তির সঙ্গে অন্য মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করুন। সিকিউরিটির ক্ষেত্রে মোবাইলের ওটিপি অত্যন্ত গুরুত্বপুর্ণ, যা কার সাথে শেয়ার করা মহা বিপদজনক।
নিয়মিত Facebook অ্যাপ আপডেট করুন
পুরোনো অ্যাপে নিরাপত্তাজনিত দুর্বলতা থাকতে পারে। তাই আপনার মোবাইলে Facebook অ্যাপের আপডেট এলে সেটি নিয়মিত ইনস্টল করুন এবং ফোনের অপারেটিং সিস্টেমও আপডেট রাখুন। গুগল প্লে স্টোরে চেক করলে আপনার এপস আপডেত এসেছে কিনা তা দেখতে পাবেন। আপডেট অপশন শো করলে দ্রুত আপডেট দিয়ে রাখুন।
অপরিচিত ডিভাইস থেকে লগআউট করুন
কখনো যদি অন্যের মোবাইলে বা কম্পিউটারে Facebook ব্যবহার করেন তাহলে কাজ শেষে অবশ্যই লগআউট করুন। Security and Login/Where You’re Logged In বিভাগ থেকে কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট চালু আছে সেটিও নিয়মিত পরীক্ষা করুন। যতগুলো ডিভাইস থেকে আপনি আপনার একাউন্টে লগিন করেছেন সব আপনি দেখতে পাবেন।
Facebook-এর Security Checkup ব্যবহার করুন
Facebook অ্যাকাউন্ট -এর নিরাপত্তা সংক্রান্ত সেটিংসগুলো নিয়মিত পর্যালোচনা করুন। পাসওয়ার্ড, 2FA, লগইন অ্যালার্ট ও Privacy Settings ঠিক আছে কি না তা যাচাই করুন। বিভিইন ব্রাউজারে আপনার একাউন্ট লগিন করে রাখবেন না।








