• Home
  • Social Media
  • ফেসবুক একাউন্টের গোপন সেটিংস যা অবশ্যই জেনে রাখতে হবে
ফেসবুক একাউন্টের গোপন সেটিংস

ফেসবুক একাউন্টের গোপন সেটিংস যা অবশ্যই জেনে রাখতে হবে

Spread the love

আপনি যদি ফেসবুক একাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ফেসবুক একাউন্টের গোপন সেটিংস গুলো আপনার অবশ্যই জানা রাখা উচিত। কেননা ফেসবুক একাউন্টের গোপন সেটিংস গুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্ট কে নিরাপদ রাখতে পারবেন না। আজকের আর্টিকেলে আপনাদের সাথে ফেসবুক একাউন্টের গোপন সেটিংস হিসেবে পাঁচটি গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিংস শেয়ার করব। সেটিংস গুলো ভালভাবে জেনে রাখুন।

আমরা যখন ফেসবুক একাউন্ট ব্যবহার করি তখন স্ক্রল করার সময় অনেক খারাপ কন্টেন্ট সামনে চলে আসে। আপনার ফেসবুক একাউন্টে খারাপ কনটেন্ট আসা বন্ধ করুন এখনই। ফেসবুক একাউন্টের একটি ছোট সেটিংস চালু করে দিলে আপনার ফেসবুক একাউন্টে কোন ধরনের খারাপ কন্টেন্ট আসবেনা।

=আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন
=সরাসরি Settings অপশনে চলে যান
=এরপর Content Preferrence অপশনে যান
=এরপর Sensitive Content অপশনে যান
=এরপর Show Less অপশন সিলেক্ট করুন

আপনার যদি facebook অ্যাকাউন্ট তাকে তাহলে আমার একাউন্টে সবার কাছে পৌঁছাতে চাইলে আপনার ফেসবুক একাউন্টের এই গুরুত্বপূর্ণ সেটিংস টা এখনই চালু করে নিন। অন্যথায় আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল সবার কাছে পৌঁছাবেনা। ফেসবুকের এই ছোট সেটিং পাবলিক করে দিলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটি সবার কাছে পৌঁছাবে খুব সহজে। আগের চেয়ে রিচ অনেকটাই বেড়ে যাবে।

=আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন।
=সরাসরি Settings অপশনে চলে যান।
=এরপর Default Audience Settings অপশনে চলে যান।
=এরপর ৩ টি অপশন দেখবেন। Public অপশন টি সিলেক্ট করুন।

সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিভিন্ন গোপন টিপস জানতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না

আবার ফেসবুক একাউন্টে কপিরাইট কনটেন্ট বা পোস্ট থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কখনো মনেটাইজেশন পাবেন না। তাই আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের ভিডিওতে কোন সমস্যা আছে কিনা তা কিভাবে চেক করবেন? আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কোন কপিরাইট ভিডিও থাকলে ভিডিওটি সাথে সাথে ডিলিট করে দিন এবং আপনার পেজ কিংবা প্রোফাইলে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকুন নিয়মিত।

=আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে প্রবেশ করুন।
=ফেসবুক আইডি কিংবা পেজের প্রোফাইলে প্রবেশ করুন।
=Reels অপশনে ক্লিক করুন।
=এবার আপনি Needs Review অপশনে ক্লিক করুন।
=Needs Review অপশনে ক্লিক করলে যদি কোন ভিডিও শো করে তাহলে ওই ভিডিওতে সমস্যা আছে। ভিডিওটি ডিলিট করে দিন।

ফেসবুকে প্রবেশ করলেই অটো ভিডিও চালু হওয়া শুরু করে। যার কারণে আমাদের মোবাইলের মেগাবাইট দ্রুত শেষ হয়ে যায়। আবার অনেক জনের জন্য বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। আপনি চাইলে সহজেই ভিডিও অটো চালু হওয়া বন্ধ করতে পারবেন।তাতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি বিরক্তিহীন ভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার মোবাইলের মেগাবাইট সাশ্রয়ী হবে।

=ফেসবুক সেটিংস এ প্রবেশ করুন
=Media অপশনে চলে যান
=Autoplay in feed and stories অপশনে চলে যান।
=এখান থেকে Never অপশন সিলেক্ট করে রাখুন

অনেক সময় আমরা ফেসবুকে বাংলা বাসার নিচে ইংরেজি ভাষা ট্রান্সলেট আকারে দেখতে পায়। এখন আপনি বলতে পারেন ফেসবুকে একসাথে ২ ভাষায় পোষ্ট করার উপায় কি? বাংলা ভাষার সাথে আপনি খুব সহজেই ইংরেজী ভাষা সহ যুক্ত করে পোষ্ট করতে পারবেন আপনার ফেসবুক পোষ্টে।

=Facebook এ প্রবেশ করুন
=Settings এ চলে যান
=Language অপশন সিলেক্ট করুন
=এখন আপনি নীচ থেকে Share your post in multiple language এই অপশনে প্রবেশ করুন
=এবার চালু করে দিন

উপরে আপনাদের সাথে ফেসবুক একাউন্টের গোপন সেটিংস হিসেবে পাঁচটি গোপন টিপ দেওয়া হয়েছে, যা আপনার ফেসবুক একাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে খুবই কাজে আসবে। উপরের পাঁচটি গোপন সেটিংস এর মধ্যে আপনার কোন সেটিংস টি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না।

Read More : Whastapp একাউন্টের ৫ টি গোপন সেটিংস | এই ৫ টি সেটিংস আপনাকে অবাক করবে


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *