• Home
  • Social Media
  • টিকটক একাউন্টের গোপন টিপস না জানলে বিপদ
টিকটক একাউন্টের গোপন টিপস না জানলে বিপদ

টিকটক একাউন্টের গোপন টিপস না জানলে বিপদ

Spread the love

আজকে আপনাদের সাথে টিকটক একাউন্টের গোপন টিপস শেয়ার করব যদি আপনি একজন tiktok একাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জানা থাকতে হবে। টিকটক একাউন্টের গোপন টিপস গুলো আপনার জানা থাকলে তাহলে আপনি আপনার টিকটক একাউন্ট কে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারবেন। আজকের আর্টিকেলে আপনাদের সাথে টিকটক একাউন্টের গোপন টিপস হিসেবে ৫ টি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করব যা আপনার জন্য খুবই উপকারী হয়ে থাকবে।

টিকটক একাউন্টের গোপন টিপস জেনে নিন। যা না জানলে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে।

আপনি টিকটক একাউন্টে যাদের যাদের ফলো করেছেন তাদেরকে আপনি চাইলে খুব সহজে গোপন রাখতে পারবেন। অন্যকোনো ব্যবহারকারী চাইলেও আপনি কাদেরকে ফলো দিয়েছেন আপনার টিকটক একাউন্টে ঢুকে কখনো চেক করতে পারবে না। এর মাধ্যমে আপনার tiktok একাউন্টের প্রাইভেসি গোপন থাকবে। সেটিংস টা চালু করতে চাইলে

=টিকটক একাউন্ট এ প্রবেশ করুন
=উপর থেকে ডান পাশের কোণা থেকে ৩ ডট লাইনে ক্লিক করুন
=Settings & Privacy অপশনে ক্লিক করুন
=Privacy অপশনে ক্লিক করুন
=একদম নিচ থেকে Following List এ ক্লিক করুন
=এবার Only Me করে দিন

তথ্য ও প্রযুক্তি সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে চাইলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন

আপনি tiktok একাউন্টে যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো চাইলে আপনি অন্যকেউ যাতে ব্যবহার করতে না পারে তার ব্যবস্থা নিতে পারবেন। আপনার কষ্ট করে তৈরি করা ভিডিও যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনার ভিউজ কমে যাবে। তাই এই সেটিংস টি চালু করে আপনার ভিডিও যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে তার ব্যবস্থা নিয়ে নিন। সেটিংস টি চালু করতে

=Tiktok একাউন্ট এ প্রবেশ করুন
=এবার একদম উপরের ডান পাশের কোণা থেকে ৩ ডট এ ক্লিক করুন
=Settings & Privacy অপশনে যান
=Privacy অপশনে চলে যান
=একদম নিচে গিয়ে Reused Content অপশনে ক্লিক করুন
=এবার আপনি Allow Reuse of Content From এই অপশনে ক্লিক করে দিয়ে Friends অপশন টি চালু করে দিন

আপনার টিকটক অ্যাকাউন্ট যখন একটু বড় হয়ে যাবে তখন যে কেউ আপনাকে মেনশন করা শুরু করবে। মেনশন করা শুরু করলে আপনার টিকটক একাউন্টে ঘন ঘন নোটিফিকেশন চলে আসবে। আপনি খুব সহজে আপনার টিকটক একাউন্ট এ প্রবেশ করে অন্য কেউ যাতে তার টিকটক একাউন্ট বা ডেসক্রিপশন বক্সে আপনাকে মেনশন করতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে পারবেন। সেটিংস টা চালু করতে

=সরাসরি Tiktok একাউন্ট এ প্রবেশ করুন
=একদ্ম উপর থেকে ডান পাশের কোণা থেকে ৩ লাইনে প্রবেশ করুন
=এবার Settings & Privacy অপশনে যান
=এবার Privacy অপশনে যান
=এবার নিচ থেকে Mentions অপশন এ ক্লিক করুন
=এবার আপনি Allow Mentions From এই অপশন টিতে ক্লিক করে Only Me অপশন টি সিলেক্ট করে দিন

আপনি tiktok একাউন্টে যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো চাইলে যে কেউ ডাউনলোড করে নিতে পারে। কিন্তু কেউ যখন ভিডিও ডাউনলোড করে দেখে তখন আপনার ভিউজ কমে যাবে। তাই আপনি চাইলে একটি সেটিংস চালু করে আপনার tiktok account এ আপলোড করা ভিডিও গুলো যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে তা চালু করতে পারবেন।

=আপনার Tiktok একাউন্ট এ যান
=এবার উপর থেকে ৩ লাইনে প্রবেশ করুন
=Settings & Privacy অপশনে যান
=তারপর Privacy অপশনে যান
=একদম নিচ থেকে Download অপশন এ যান
=এবার Video Downloads অপশন টি বন্ধ করে দিন

আপা টিকটক একাউন্টে যদি অতিরিক্ত মেসেজ আসে তাহলে আবার অনুমতি ছাড়া যাতে অন্য কেউ আপনাকে মেসেজ দিতে না পারে সে অপশনটি চালু করে দিন। নিজের অপশনটা চালু করার পর থেকে আপনাকে কেউ সরাসরি আপনার tiktok একাউন্টে আর মেসেজ দিতে পারবে না। যারা মেসেজ করবে সবগুলো মেসেজ Message Request অপশন এ জমা হবে।

=সরাসরি আপনি আপনার Tiktok একাউন্ট এ যান
=একদম উপর থেকে আপনি ৩ লাইনে প্রবেশ করুন
=সরাসরি Settings & Privacy অপশনে চলে যান
=Privacy অপশনে চলে যান
=তারপর একদম নিচে গিয়ে Direct Message অপশন যান
=এবার Permission Setting অপশনে চলে যান
=আপনি এখানে দুইটি অপশন পেয়ে যাবেন। আপনি Message Reques অপশন সিলেক্ট করলে আপনার সব মেসেজ Request ফোল্ডারে আসবে। আর আপনি Dont Receive অপশন সিলেক্ট করলে আপনাকেকেউ মেসেজ দিতে পারবেনা।

উপরে আপনাদের সাথে পাঁচটি একটু একাউন্টের গোপন টিপস শেয়ার করা হয়েছে, যা টিকটক একাউন্ট ব্যবহার করার সময় আপনার কাজে আসবে। উপরের পাঁচটি tiktok একাউন্টের গোপন টিপস এর মধ্যে কোন টিপস টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এমন আমাদের আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না।

Read More : ইমু একাউন্টের ৫ টি সেটিংস যা আপনাকে অবশ্যই জানতে হবে


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *